সপ্তাহের শুরুতে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

সপ্তাহের শুরুতে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

উত্তরদক্ষিণ | রবিবার, ২২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩০

রবিবার (২২ নভেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৮৯ কোটি ৭৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি ৩১ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৪৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।

ডিএসইতে রবিবার মোট ৩৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ১৯৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর। রবিবার সিএসইতে ১৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading