সিরাজগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর দু’হাজার কেজিরও বেশি চাল জব্দ

সিরাজগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর দু’হাজার কেজিরও বেশি চাল জব্দ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২৫

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন যায়গা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির দু’হাজার ১০৫ কেজি চাল জব্দ করা হয়েছে। জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী ও সয়দাবাদ উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুখিয়াবাড়ী গ্রামের রমজান আলী ওরফে ভাষার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ বস্তায় মোট ৮০০ কেজি চাল জব্দ করা হয়।

পরে একই গ্রামের আমজাদ হোসেনের বাড়ি থেকে ২০ বস্তায় ৬০০ কেজি ও সয়দাবাদ উত্তরপাড়ার মানিক চন্দ্রের বাড়ি থেকে ২৩ বস্তায় ৭০৫ কেজি চাল উদ্ধার করা হয়। তিনটি অভিযানে মোট ৬৯ বস্তায় দুই হাজার ১০৫ কেজি চাল জব্দ করা হয়।

এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির বলে নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য।

তিনি আরও বলেন, চাল চুরির ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে নিয়মিত মামলা করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশনা দেওয়া হয়েছে। জব্দ করা চাল সয়দাবাদ ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading