ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

উত্তরদক্ষিণ |মঙ্গবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩৯

দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘নিভার’-এ পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে অবস্থানরত নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৬১০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে মোংলা থেকে ১ হাজার ৫৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার রয়েছে। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর সোমবার (২৩ নভেম্বর) জানায়, ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্র ও তামিলনাড়ু রাজ্যের উপকূলে আঘাত করতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। আবারও দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের মেঘলা আবহাওয়া থাকতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading