কৃষকরা আমাদের মা-বাবার মতো: সনু সুদ

কৃষকরা আমাদের মা-বাবার মতো: সনু সুদ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:০৬

ইন্ডিয়ায় নতুন কৃষি আইন নিয়ে চলছে তীব্র কৃষক আন্দোলন। এই আন্দোলনকে সমর্থন করে টুইট করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ।

টুইটারে সোনু লেখেন, ‘কৃষকদের গুরুত্ব আমাদের জীবনে মা বাবার থেকে কিছু কম নয়’।

যদিও এই প্রথম নয়। এর আগেও কৃষকদের সমর্থনে সরব হয়েছেন সোনু। কৃষকদের গুরুত্ব মানুষকে আরও একবার মনে করাতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। টুইট করে লিখেছিলেন, ‘কৃষকরাই ভারতবর্ষ’।

করোনার কবলে পরে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষকে ঘরে ফেরানো থেকে শুরু করে কাজ হারানো মানুষকে চাকরি দেওয়া, দেশব্যাপী লকডাউন চলাকালীন সাধারণ মানুষের সার্বক্ষণিক সাহায্য করেন সনু। একই ভাবে কৃষক আন্দোলন নিয়ে তার অবস্থান জানার পর নেটিজেনদের একাংশ তাকে সাধুবাদ জানিয়েছেন। তবে অনেকেই তার সঙ্গে একমত না হতে পেরে অভিনেতার উপর ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

সোনুর পাশাপাশি প্রিয়ঙ্কা চোপড়া, সোনাম কাপুর, দিলজিত দোসঞ্জ-সহ পঞ্জাবের বহু তারকাও কৃষকদের সমর্থন জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading