প্রকাশ্যে করোনার ভ্যাকসিন নেবেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশ্যে করোনার ভ্যাকসিন নেবেন জাতিসংঘ মহাসচিব

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০৫

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বুধবার (০৯ ডিসেম্বর) বলেছেন, করোনার ভ্যাকসিন যখন পর্যাপ্ত হবে তখন তিনি তা প্রকাশ্যে গ্রহণ করবেন।

তিনি কোনো ভ্যাকসিন নেবেন কিনা এবং প্রকাশ্যে টিকা দেয়ার বিষয়ে জনগণের মধ্যে সতর্কতা দেবেন কিনা তা জানতে চাইলে গুতেরেস বলেন, ‘যখন ভ্যাকসিন আমার কাছে পর্যাপ্ত হবে, আমি অবশ্যই তা নেব। যে পরিস্থিতিতে ন্যায়সঙ্গত হবে সেই পরিস্থিতিতেই তা গ্রহণ করার ইচ্ছা আছে। এবং অবশ্যই, প্রকাশ্যে এটি করার ক্ষেত্রে আমার কোনো দ্বিধা নেই।’

তিনি সবাইকে ভ্যাকসিন নেয়ার বিষয়ে উৎসাহ দেন।

‘আমি সবাইকে, ভ্যাকসিন পাওয়ার পর তা গ্রহণ করতে উত্সাহিত করি, কারণ এটি কেবল আমাদের নিজেদেরকেই সুরক্ষা দেবে না, এটা পুরো সম্প্রদায়কে রক্ষা করবে। কারণ তখন আমরা আর ভাইরাসটি ছড়াবো না, রোগ ছড়িয়ে পড়ারও কোনো ঝুঁকি থাকবে না,’ জাতিসংঘ-আফ্রিকান ইউনিয়নের বার্ষিক সম্মেলনের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘সুতরাং আমাদের সকলেরই ভ্যাকসিন নেয়া নৈতিক দায়িত্ব।’

গুতেরেস করোনাভাইরাসের ভ্যাকসিন বিশ্বব্যাপী সবার জন্য, সর্বত্র এবং বিশেষত আফ্রিকাতে সহজলভ্য করার ব্যাপারে পুনরায় আহ্বান জানান।

তিনি বলেন, বেশিরভাগ আফ্রিকার দেশগুলোতে কোভিড-১৯ সংকট যথাযথভাবে মোকাবিলার জন্য অর্থের অভাব রয়েছে, কেননা কিছু অংশে তাদের পণ্য রপ্তানির চাহিদা ও দাম কমে আসছে। -সিনহুয়া

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading