আজারবাইজানের জয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা এরদোগান

আজারবাইজানের জয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা এরদোগান

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩৩

আর্মেনিয়ার কাছ থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চলের বিজয়কে আজারবাইজানের জন্য ‘গৌরবময়’ বলে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। আর্মেনিয়ার বিরুদ্ধে আজেরি সেনাদের সামরিক জয়কে দেশব্যাপী উদযাপনে বৃহস্পতিবারের (১০ ডিসেম্বর) আয়োজনে অংশ নিতে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত ছয় সপ্তাহ ধরে উভয় পক্ষে যুদ্ধ চলে। এতে জয়ী হয়ে আজারবাইজানের সেনাবাহিনী যেসব অস্ত্র আটক করেছে সেসব দিয়ে তারা এরদোগানের আগমনের আগে প্রদর্শনীর মহড়া দেয়। বৃহস্পতিবার ব্যাপক আয়োজনে এ বিজয় উদযাপিত হচ্ছে।

এরদোগানের আগমনের পূর্বে তার কার্যালয় থেকে বলা হয়েছে, তুরস্কের এ নেতার সফরের মধ্যদিয়ে বন্ধুপ্রতিম দেশের গৌরবময় এ বিজয় এক সাথে উদযাপনের সুযোগ তৈরি হলো।

আজারবাইজান সফরকালে এরদোগান সামরিক কুচকাওয়াজ ও প্রদর্শনীতে নেতৃত্ব দেবেন এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিজেভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়ার সঙ্গে গত ছয় সপ্তাহের যুদ্ধকালে তুরস্ক শুরু থেকেই আজারবাইজানকে সমর্থন দিয়ে এসেছে। দেশটির সেনাবাহিনীর শক্তি জোরদারে সিরিয়া থেকে তুরস্ক ভাড়াটে সৈন্য পাঠিয়েছে বলে অভিযোগ উঠলে আঙ্কারা তা অস্বীকার করে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েতভুক্ত ককেশাস অঞ্চলে তুরস্ক তার নেতৃত্বমূলক ভূমিকা আরও সম্প্রসারিত করতে চায়। নাগোরনো-কারাবাখের এ বিজয় ভূ-রাজনৈতিকভাবে এরদোগানের অবস্থানকে আরও জোরালো করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading