‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’-এর প্রদর্শনী শুরু শনিবার

‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’-এর প্রদর্শনী শুরু শনিবার

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৫

রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে ২১ শিল্পীর কাজ নিয়ে শনিবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্যালারি কসমস সম্প্রতি কসমস আতেলিয়ার৭১-এর সাথে যৌথভাবে কসমস ফাউন্ডেশনের সহায়তায় বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক আর্ট ক্যাম্পের আয়োজন করে। সেখানে সৃষ্টি হওয়া শিল্পকর্মগুলো নিয়েই প্রদর্শনীটি হতে যাচ্ছে।

প্রখ্যাত শিল্পী অলকেশ ঘোষ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বনিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার, হাসুরা আক্তার রুমকি ও সুরভী আক্তার আর্ট ক্যাম্পে অংশ নেন।

কসমস সেন্টারে ১২ ডিসেম্বর হতে ১২ ফেব্রুয়ারি প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা প্রদর্শনীতে একসাথে মাত্র ২০ জন দর্শনার্থী থাকতে পারবেন। তাদের সব সময় মাস্ক পরে এবং পরস্পর থেকে যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading