রাজশাহীর সেই মোড়ে ধূমপান করে প্রতিবাদ

রাজশাহীর সেই মোড়ে ধূমপান করে প্রতিবাদ

উত্তরদক্ষিণ | শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৩৩

রাজশাহীতে সার্কিট হাউস সড়কে ধূমপান করায় এক তরুণীকে হেনস্তার ঘটনায় ধূমপান করে প্রতিবাদ জানিয়েছেন একদল তরুণ-তরুণী।

শুক্রবার ( ১১ ডিসেম্বর) সন্ধ্যায় সার্কিট হাউস সড়কে বসে আড্ডা দিয়ে ও ধূমপান করে এই ব্যতিক্রমী প্রতিবাদ জানান তারা। এতে ১০/১২ জন তরুণ তরুণী অংশ নেন।

রোববার (৬ ডিসেম্বর) ওই সড়কের পাশে বসে ধূমপান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তা করেন শহিদ হোসেন বারেক নামের স্থানীয় এক ব্যক্তি। এ সময় উপস্থিত কয়েক জনের বিরুদ্ধে অশালীন কথা বলারও অভিযোগ তুলেছেন ওই তরুণী। এর প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

এ সময় তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এই জায়গা ‘পাবলিক প্লেস’ নয়। অভ্যাস থাকলে ছেলে বা মেয়ে যে কেউ এখানে ধূমপান করতে পারেন। তারা ধূমপানকে উৎসাহিত করার জন্য নয়, প্রতিবাদ হিসেবে আড্ডায় মিলিত হয়েছেন।

তারা বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা কয়েক জন মিলে সেখানে গান-বাজনা করেছি। আমাদের মধ্যে যারা ধূমপায়ী তারা ধূমপান করেছে। ধূমপান আমাদের প্রতিবাদের একটি অংশ।

সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আড্ডা দিয়ে ওই স্থান ত্যাগ করেন প্রতিবাদকারীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading