শিশুকে ধর্ষণের পর হত্যা, ৮ জনের প্রাণদণ্ড
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৫
চট্টগ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণে পর হত্যার ঘটনায় আট জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
সোমবার (১৪ ডিসেম্বর) প্রায় তিন বছর আগের এই ঘটনার রায় ঘোষণা করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যডভোকেট এম এ নাসের জানান, ২০১৮ সালের ২১ জানুয়ারি আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার একটি মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় স্কুল পড়ুয়া মেয়েটি। পরদিন রাতে ওই মাঠের পাশের এক ভবনে মেয়েটির লাশ পান তার মা। পরে তিনিই ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে এই মামলা দায়ের করেন।

