সাপ্তাহিক গেইনারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ

সাপ্তাহিক গেইনারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০১

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৩.০১ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৭ লাখ ২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ২১ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকা।

ডমিনেজ স্টিল বিল্ডিং গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ২১ লাখ ৪২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: এস.এস স্টিল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ,সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ইস্টার্ন লুব্রিকেন্টস ও এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading