বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭.১
উত্তরদক্ষিণ | বুধবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০০
দেশের পাঁচটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

