গোলাগুলি আর ছুরিকাঘাতে রক্তাক্ত ইথিওপিয়ার গ্রাম

গোলাগুলি আর ছুরিকাঘাতে রক্তাক্ত ইথিওপিয়ার গ্রাম

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩০

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলের বেকোজি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, গ্রামটিতে একাধিক জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। কারা এ হামলা চালিয়ে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া না গেলেও রাজ্য সরকারের মুখপাত্র বিয়েনি মেলেসি হামলায় দায় দিয়েছেন ‘শান্তি বিরোধীদের’।

ইথিওপিয়ার মানবাধিকার কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিদের গুলি ও অগ্নিসংযোগে শতাধিক মানুষ নিহত হয়েছে।

স্থানীয় একটি ক্লিনিকের এক নার্স জানান, হামলায় আহত ৩০ জনেরও বেশি মানুষকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কারও কারও অবস্থা গুরুতর। আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ, বাকিরা ছুরিকাহত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading