৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ

৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪৫

রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করা হয়েছে। এসময় সাপের বিষ চোরাচালানকারী আন্তর্জাতিক চক্রের সদস্য সন্দেহে ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকালে দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

সিনিয়র এএসপি আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় ৮ দশমিক ৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। তাই অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান হচ্ছে। গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলেও দাবি করে র‌্যাব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading