সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ঋত্বিক রোশন

সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ঋত্বিক রোশন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫৪

করোনার প্রকোপে সিনেমা দেখানো বন্ধ ছিল প্রেক্ষাগৃহে। চলতি বছরে হলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’অবশেষে মুক্তি পেয়েছে বড় পর্দায়। এই সুযোগে দীর্ঘদিন পর দুই ছেলেকে নিয়ে সিনেমা হলে গিয়ে সেই সিনেমাটি দেখে এলেন বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন।

বড় পর্দায় এত দিন পরে ছবি দেখে উচ্ছ্বসিত ঋত্বিক রোশন।

তিনি বলেন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতার জায়গা আর কোনও কিছুই নিতে পারবে না। হৃদয় যেখানে, শান্তির আশ্রয়ও সেখানে। বড় পর্দায় সিনেমা ফিরে এসেছে, আমিও এসেছি ছেলেদের নিয়ে। এই সাউন্ড, এই প্রোজেকশনের কোনও তুলনা হয় না। এখানে সুরক্ষা বিধি খুব ভালোভাবে মেনেই সিনেমা দেখার ব্যবস্থা করা হয়েছে।

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা। মুখে মাস্ক পরে, দূরত্ব বজায় রেখে ছেলেদের সঙ্গে সিনেমা দেখার ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

এ দিন ঋত্বিক, রেহান ও হৃদানের সঙ্গে সিনেমা হলে গিয়েছিলেন সুজান খানও।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading