আবেদনময়ী মডেলের ছবিতে লাইক পোপ ফ্রান্সিসের!
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫
ইনস্টাগ্রামে স্বল্পবসনা এক মডেলের ছবিতে লাইক দিয়েছেন স্বয়ং পোপ ফ্রান্সিস। এতে এক লাফে ঐমডেলের ফলোয়ার বেড়েছে ৬ লাখ। এঘটনায় রীতিমতো আপ্লুত নাতালিয়া গারিবোতো। যদিও এই ঘটনায় তদন্তে নেমেছে ভ্যাটিকান।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ‘স্টিমি’ ছবি পোস্ট করেছিলেন ব্রাজিলীয় বিকিনি মডেল নাতালিয়া। ছোট স্কার্ট এবং সাদা ক্রপ-টপ পরিহিতা সেই ছবিতে ‘লাইক’ করেছেন পোপ ফ্রান্সিস। যদিও ওই ‘লাইক’ আদৌ পোপের কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের যুক্তি, পোপের ইনস্টাগ্রাম তথা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি যারা দেখাশোনার দায়িত্বে, তারাই এই কাণ্ড ঘটিয়েছেন।
নাতালিয়ার ছবিতে আসলে কে লাইক দিয়েছেন, তা নিয়ে বিতর্ক শুরু হলেও গোটা বিষয়ে খুশি নাতালিয়া। মায়ামির এই বাসিন্দার মন্তব্য, “আমি অন্তত স্বর্গে যাব!” এটা যে তার কাছে রীতিমতো বড়সড় ব্যাপার, তা জানাতেও ভোলেননি।
২৭ বছরের এক্স-রেটেড মডেলে জানিয়েছেন, ওই ‘লাইকে’র পরের দিনই একধাক্কায় তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বেড়েছে ৬ লাখ। তার মধ্যে পোপের ফলোয়াররাও রয়েছেন। এ বার তার দায়িত্বও বেড়ে গিয়েছে।
তিনি বলেন, “ইনস্টাগ্রাম থেকেই আমার রোজগার। তবে এ বার থেকে আরও পোশাক পরে ফ্যাশন নিয়ে কাজ করব।”
বিতর্ক শুরু হতেই নাতালিয়ার ছবি থেকে পোপের ওই ‘লাইক’ মুছে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে মুখে কুলুপ ভ্যাটিকানের।

