গোপালগঞ্জে ব্রিজ থেকে পড়ে যুবক নিহত

গোপালগঞ্জে ব্রিজ থেকে পড়ে যুবক নিহত

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১৪

গোপালগঞ্জ সদর উপ‌জেলার উলপুর ব্রিজের রেলিং থেকে পড়ে নিখোঁজ ওয়ার্কশপ শ্রমিক মোরাদ শেখের (২২) লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় উলপুর ব্রিজের কাছে নদী থেকে ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এর আগে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে মোরাদ শেখ বন্ধুদের সঙ্গে ব্রিজের রে‌লিং ওপর বসে গল্প করার সময় নদীতে পড়ে নিখোঁজ হয়।

মোরাদ শেখ সদর উপ‌জেলার গোবরা গ্রা‌মের খোকা মিয়া শে‌খের ছে‌লে। তিনি উলপুর বাজা‌রে রা‌সেল শে‌খের ওয়ার্কস‌পের একজন শ্রমিক ছিলেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, মোরাদ শেখের পানিতে পড়ে নিখোঁজের খবর পেয়ে শনিবার সকালে হুমায়ন কবীরসহ ৩ সদস্যের একটি ডুবুরি দল খুলনা থেকে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং লাশ উদ্ধার করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading