সুনামগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টা

সুনামগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টা

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:২০

সুনামগঞ্জে ধর্ষণের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে এক কিশোরী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই উপজেলার সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে তারা অভিযোগ পেয়েছেন।

পুলিশ জানায়, ১৮ বছর বয়সী এই কিশোরী সন্ধ্যায় সিলেট থেকে বাসে করে দিরাই আসছিলেন। সুজানগর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে চালকের সহকারী তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আশরাফুল বলেন, পুলিশ বাসটি জব্ধ করেছে। চালক ও সহকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading