বিএনপি’র আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে: ওবায়দুল কাদের

বিএনপি’র আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৫

স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় রাজনীতি করতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি’র আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয়-পরাজয়ের আগেই হেরে যায়। বিএনপির রাজনীতি কচ্ছপের মত, তারা একবার মাথা বের করে, পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়।

রবিবার (২৭ ডিসেম্বর) নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার দেশকে ‘বিএনপি শূন্য’ করতে চায়, এমন অভিযোগের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এই অভিযোগ অবান্তর, সরকার বিএপিকে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকায় দেখতে চায়।

“দেশের জনগণও চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। জনগণ চায় তারা স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় রাজনীতি করুক। বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্রের অভিযাত্রায় গুণগত পরিবর্তন আসে।”

তিনি বলেন, “একদলীয় কোনো চর্চা সরকারের কাজে ও মনস্তত্বে নেই, সরকার জনগণের ক্ষমাতায়নে বিশ্বাসী, সমৃদ্ধ আগামী গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দায়িত্বশীল বিরোধীদল দরকার।

সরকার বিভিন্ন রায় দেওয়ার ক্ষেত্রে আদালতকে ব্যবহার করছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, “প্রকৃতপক্ষে দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, উচ্চ ও নিম্ন আদালতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading