করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর সক্ষমতা আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর সক্ষমতা আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২৫

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় শুরুতে সরকার প্রস্তুত ছিল না স্বীকার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, দ্বিতীয় ঢেউ সামলানোর সক্ষমতা সরকারের আছে, এখন কোনো সমস্যা হবে না।

রবিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বৈশ্বিক মহামারী ও সামাজিক দুর্যোগ প্রতিরোধে তরুণদের ভূমিকা’ শিরোনামে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ব্র্যাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম এই সেমিনারের আয়োজন করে।

করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, “করোনা শুরু হওয়ার পরে পরীক্ষার জন্য আমাদের কোনো ল্যাব ছিল না। পরে মার্চের মাঝামাঝিতে আইইডিসিআর প্রথম ল্যাব প্রতিষ্ঠা করে। এরপর দেখা গেল এত বেশি সংক্রমণ হচ্ছে, তখন ল্যাব সংকট ছিল, ডিটেকশনে সংকট হচ্ছিল। এরপর সরকার দ্রুত সময়ের মধ্যে ১০০ আরটিপিসিআর ল্যাব প্রতিষ্ঠা করে। এরপর ডেডিকেটেড করোনা হাসপাতালও করা হয়। সবশেষে দেখা যায় দেশে ২০ হাজার শয্যা প্রস্তুত করেছে সরকার। ১২০০ ওপরে আইসিউই করা হয়েছে। এরপর করোনা রোগী ম্যানেজমেন্ট কোনো সংকট সৃষ্টি হয়নি।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading