মহাসড়কের পাশে অবৈধ স্থাপনায় ২ বছর জেল, জরিমানা ৫ লাখ

মহাসড়কের পাশে অবৈধ স্থাপনায় ২ বছর জেল, জরিমানা ৫ লাখ

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪০

মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে দুই বছর জেল ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান করে ‘মহাসড়ক আইন’ করতে যাচ্ছে সরকার।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। আইনে আরও বলা হয়েছে, মহাসড়কে ত্রিচক্রযান চলতে পারবে না। কেউ মহাসড়কের ক্ষতি করলে তারও প্রতিকার ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে নতুন এ আইনে।

সচিব বলেন, বর্তমানে ১৯২৫ সালের একটি অর্ডিন্যান্স দিয়ে সড়ক ও মহাসড়ক ব্যবস্থাপনার কাজ চলে আসছে। বর্তমানে অনেক সড়ক ও মহাসড়ক চার লেনের হচ্ছে। ফলে আগের আইন বাতিল করে নতুন আইন করতে হচ্ছে। এ আইন কার্যকর হলে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে। দুর্ঘটনা অনেক কমে আসবে।

তিনি আরও বলেন, নতুন এ আইন কার্যকর হলে মহাসড়কে ত্রিচক্রযান চলতে পারবে না। কেউ মহাসড়কের ক্ষতি করলে তার প্রতিকার ও শাস্তির ব্যবস্থাও করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading