আরও বড় মহামারি আসতে পারে, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও বড় মহামারি আসতে পারে, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:১৪

বিশ্বজুড়ে করোনা মহামারির মারাত্মক প্রভাব পড়েছে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবারও সতর্ক করে বলেছে, এটিই শেষ নয়, সামনে আরও বড় মহামারি আসতে পারে। সেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে বিশ্বকে আরও আন্তরিক হতে সংস্থাটি আহ্বান জানিয়েছে।

চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে জাতিসংঘের সংস্থাটির জানতে পারার এক বছর উপলক্ষে এর জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সোমবার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের বলেছেন, বর্তমান মহামারি একটি সতর্কবার্তা।

তিনি স্বীকার করেন, এই মহামারি খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি খুব দ্রুত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়।

জোর দিয়ে বলেন, বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াচে এবং এর কারণে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসে মৃত্যুহার যুক্তিসংগতভাবে কম।

রায়ান বলেন, ভবিষ্যতে আরও মারাত্মক পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

ডব্লিউএইচও’র সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড সতর্ক করে বলেছেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে। রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে। কিন্তু ভবিষ্যতের মহামারিকে দূরে রাখতে এই অগ্রগতি এখনো অনেক সামান্য।

তবে এ প্রসঙ্গে সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতের হুমকি মোকাবিলায় প্রস্তুত হতে বর্তমান মহামারি আমাদের সাহায্য করবে। তবে বিষয়টিকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে তিনি আহ্বান জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading