প্রথম সন্তানের মুখ দেখলেন অপি করিম

প্রথম সন্তানের মুখ দেখলেন অপি করিম

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩২

নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সংসারে এলো নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে অপির কোলজুড়ে এসেছে নবজাতিকা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ দম্পতির একাধিক ঘনিষ্ঠজন।

এরমধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‌‘মা ও সন্তান দুজনই ভালো আছেন। অনেক হারানোর বছরে ভালো একটা সংবাদ পেলাম। আমি তো মনে করি, আরও এক অপি করিমের জন্ম হলো আজ।’

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল ৯টা ৫১ মিনিটে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন।

এদিকে, নির্ঝর ও অপির মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। এ দম্পতির সংসারে প্রথম সন্তান এটি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালোবেসে বিয়ে করেন। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনই স্থপতি। বিয়ের পর থেকে বেশ কয়েকবার তাদের সংসার ভাঙার গুজব ছড়ায়। তবে গত বছরের নভেম্বরে নির্ঝরের নতুন একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে হাজির হয়ে অপি জানান, তারা সুখে আছেন। এর একবছর পর এলো সন্তান জন্মগ্রহণের সুখবরটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading