‘ট্রাম্পের জন্য আমেরিকার নিরাপত্তা ক্ষতির সম্মুখীন’

‘ট্রাম্পের জন্য আমেরিকার নিরাপত্তা ক্ষতির সম্মুখীন’

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫

আমেরিকার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতে ‘ভয়ানক ক্ষতির’ সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় তার ট্রানজিশন টিম ট্রাম্প প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছেন।

জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টাদের কাছ থেকে ব্রিফিং নেওয়ার পর সোমবার (২৮ ডিসেম্বর) বাইডেন এ অভিযোগ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জেতা এ ডেমোক্র্যাট আগামী ২০ জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন; যদিও তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করে নেননি।

আমেরিকায় সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই বিজয়ী প্রার্থীকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা ব্রিফিং দেওয়া শুরু হয়। কিন্তু এবার বাইডেন তা পাওয়া শুরু করেছেন নির্বাচনের বেশ কয়েক সপ্তাহ পর থেকে।

এরপরও প্রতিরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার ট্রানজিশন টিমকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ বাইডেনের।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading