কনফিডেন্স সিমেন্টের পর্ষদ সভা ১০ জানুয়ারি
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ জানুয়ারি বিকাল ৩টা ও সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির সভায় ৩০ জুন, ২০২০ ও ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

