সুশান্তের মৃত্যুর তদন্ত এখনও শেষ হয়নি: সিবিআই
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩৪
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১৪৫ দিন পেরিয়ে গেছে। ইন্ডিয়ার মুম্বাই পুলিশের কাছ থেকে তদন্তভার সিবিআইয়ের উপর বর্তানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এখন পর্যন্ত কোনও সুরাহা করতে পারেন।
সিবিআইয়ের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। হতাশ সুশান্তের পরিবার ও অনুরাগীরা। দাবি তোলা হয়, অবিলম্বে তদন্ত প্রক্রিয়ার রিপোর্ট পেশ করা হোক।
বুধবার (৩০ ডিসেম্বর) সিবিআই জানায়, তাদের তদন্ত প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কোনও ছোট সূত্রকেও বাদ দেওয়া হচ্ছে না। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্তে নামা হয়েছে। ডিজিটাল যন্ত্রের সাহায্য নিয়ে তথ্য উদ্ঘাটন করা হয়েছে। এমনকি ফেলে দেওয়া তথ্য ফের উদ্ধার করার চেষ্টা চলছে উন্নততর প্রযুক্তির সাহায্যে। সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে দেশের একাধিক শহরে ঘুরে এসেছেন। যার মধ্যে রয়েছে আলিগড়, পটনা, মুম্বই, মানেসর, হায়দরাবাদ, ফরিদাবাদ।
রবিবার (৩০ ডিসেম্বর) মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ‘‘গোটা দেশ সিবিআইয়ের দিকে তাকিয়ে রয়েছে। প্রায় পাঁচ মাস হতে চলল সুশান্তের তদন্ত মামলার দায়ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। এ বার তদন্তের ফলাফল সকলের সামনে রাখা উচিত। সুশান্ত আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোনও ভাবে তার মৃত্যু হয়েছে, তা জানতে চাইছে সকলে।’’

