২০২০-এ বেড়েছে ডিএসই’র মোবাইল লেনদেন

২০২০-এ বেড়েছে ডিএসই’র মোবাইল লেনদেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৩

চলমান কোভিড–১৯ পরিস্থিতিতেও ঢাকা স্টক এক্সচেঞ্জে মোবাইলের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে ৪৯ হাজার ১৫১ জনে উন্নিত হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিশ্বায়ন এবং তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন ও বিকাশের ফলে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য মডেল এবং অর্থনৈতিক লেনদেনের প্রেক্ষাপট ও গতিপ্রকৃতি প্রতিনিয়ত দ্রুত পরিবর্তিত হচ্ছে। পুঁজিবাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে তাল মিলিয়ে মোবাইল লেনদেনও বৃদ্ধি পেয়েছে।

২০২০ সালে মোবাইলের মাধ্যমে মোট ৬৩ লাখ ১৪ হাজার ৬৯টি আদেশ প্রেরণ করে। এর মধ্যে ৪৯ লাখ ৩৫ হাজার ২৪৭টি আদেশ কার্যকর হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading