কিশোরগঞ্জে শ্রমিকনেতার মুক্তির দাবিতে সব বাস বন্ধ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৫
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার শ্রমিক নেতার মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে জেলা সদরের গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
গত রাতে চাঁদাবাজির অভিযোগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মামুন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অবিলম্বে শ্রমিকনেতা মামুনের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় শ্রমিকরা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, ওই বাসস্ট্যান্ডের সামনে থেকে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশার চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তারকৃত মামুন মিয়াসহ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।

