বন্ধ হচ্ছে আসামের ৬০০ মাদরাসা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৪০
ভারতের আসাম রাজ্যে সব সরকারি মাদরাসা বন্ধ করতে রাজ্যের বিধানসভায় একটি বিল পাস হয়েছে। খবর এএনআই।
বুধবার (৩০ ডিসেম্বর) কংগ্রেসসহ বিরোধীদলগুলোর চরম আপত্তির মুখে বিলটি পাস হয়। যার ফলে বন্ধ হয়ে যাবে আসামের প্রায় ৬০০ সরকারি মাদরাসা।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিলটি এখন গভর্নরের কাছে পাঠানো হচ্ছে। সেখানে অনুমোদন পেলেই আসামের সব মাদরাসা ২০২১ সালের ১ এপ্রিল থেকে স্কুলে পরিণত হবে।
এদিকে, বিলটির আওতায় আসামের মাদরাসা শিক্ষা বোর্ডটিও বিলুপ্ত করা হচ্ছে বলে খবরে উঠে এসেছে।
এ ব্যাপারে আসামের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বেসরকারি মাদরাসা তদারকির জন্য শিগগিরই আরেকটি বিল বিধানসভায় উত্থাপন করা হবে।

