ভ্যাকসিন পেতে দেরি হবে না: স্বাস্থ্য সচিব
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:১৫
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, ‘করোনা ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশ ও ভারত সরকারের শীর্ষ পর্যায় অবগত আছেন। তাই আশা করি ভ্যাকসিন পেতে দেরি হবে না।’
মঙ্গলবার (৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
সচিব বলেন, ‘ভ্যাকসিন জিটুজি (দুই সরকারের মধ্যে) পর্যায়ে না বেসরকারিভাবে আসবে, সেটা কোনও বিষয় নয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনেক বৈঠকে করোনা ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও সরবরাহের একটি চলমান প্রকল্পের আওতায় চার হাজার ৩১৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন।

