বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন সচিব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন সচিব

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:০০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মোকাম্মেল হোসেন। বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালযয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব নেয়ার পর মো. মোকাম্মেল হোসেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন। এ সময় মন্ত্রণালয় ও এর অধীনে দপ্তর-সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীরা নতুন সচিবকে অভিনন্দন জানান।

১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য মো. মোকাম্মেল হোসেন সচিব হিসেবে যোগদানের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্বের সিনিয়র সচিব মো. মহিবুল হক তার চুক্তির মেয়াদ পূর্ণ করে অবসরে গেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading