নির্ধারিত কর্মঘণ্টায় বিচারকদের আলোচনা বন্ধে কঠোর নির্দেশনা

নির্ধারিত কর্মঘণ্টায় বিচারকদের আলোচনা বন্ধে কঠোর নির্দেশনা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:০০

নির্ধারিত বিচারিক কর্মঘণ্টায় অধীনস্থ বিচারক/ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা পরিহার করে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করতে সারাদেশে নিম্ন আদালতের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছেন সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে সার্কুলার জারি করেন।

সার্কুলারে বলা হয়েছে, ‘সম্প্রতি অত্র কোর্টের গোচরীভূত হয়েছে যে, কোন কোন জেলায় জেলা জজ/মহানগর দায়রা জজ/চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ এজলাস সময়ে তাদের খাস কামরায় অধীনস্থ বিচারকগণসহ আলোচনারত থাকায় এজলাসে বিলম্বে উঠেন। এ ছাড়া কোন কোন বিচারক/ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের পূর্বেই এজলাস ত্যাগ করেন। ফলে আদালতের বিচারিক কর্মঘণ্টা পূর্ণ সদ্ব্যবহার হচ্ছে না।’

এমন অবস্থায় কর্মঘণ্টার মধ্যে বিচারকদের সঙ্গে খাস কামরায় আলোচনা পরিহারের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক কিংবা বিচারিক কোনো বিষয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনার দরকার হলে কর্মঘণ্টার পর করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আদালতের কার্যক্রম সাধারণত সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading