বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ রাশিয়ার

বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ রাশিয়ার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:১৬

আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ওয়াশিংটন ডিসিতে রাশিয়ার দূতাবাস কে একথা জানায়।

ওই কূটনৈতিক মিশন জানায়, ‘আমরা এ আমন্ত্রণ পত্র গ্রহণ করেছি। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাতনি অ্যান্তোনভ বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading