ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার মধ্যেই বাইডেন-কমলার অভিষেকের প্রস্তুতি

ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার মধ্যেই বাইডেন-কমলার অভিষেকের প্রস্তুতি

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:১৫

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটনে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন। এর মধ্যেই নতুন প্রেসিডেন্ট জোসেফ বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিষেকের প্রস্তুতি চলছে।

আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের অভিষেক অনুষ্ঠান ঘিরে আমেরিকাজুড়ে বড় ধরনের নাশকতামূলক ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এজন্য নেওয়া হচ্ছে সব ধরনের সতর্ক ব্যবস্থা। সোমবার (১১ জানুয়ারি) হোয়াইট হাউজের প্রেস সচিবের অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জো বাইডেন জানিয়েছেন, ক্যাপিটল হিলের উন্মুক্ত প্রাঙ্গনে শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে তিনি বা তার ভাইস প্রেসিডেন্ট মোটেও শঙ্কিত নন।

মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে হুমকির হুশিয়ারি দেওয়ার পর ট্রাম্পের কাছ থেকে জরুরি অবস্থার নির্দেশ এসেছে। এতে ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থায় সাড়া দিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

জরুরি অবস্থার প্রভাব লাঘবে প্রয়োজনীয় সম্পদ, সরঞ্জাম ও সতর্কতার মাধ্যমে সহায়তা করতে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অনুমোদন দেওয়া হয়েছে। ৬ দিন আগ থেকেই প্রস্তুত থাকবে সবকিছু। শপথ অনুষ্ঠানকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ১৫ হাজার অতিরিক্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানের পর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী চাদ উলফ নিজেই পদত্যাগ করেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading