চীনের সিনোভ্যাক ব্রাজিলে ৫০.৪ শতাংশ কার্যকর

চীনের সিনোভ্যাক ব্রাজিলে ৫০.৪ শতাংশ কার্যকর

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:৪৫

ব্রাজিলে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে চীনের সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত কোভিড ১৯ ভ্যাকসিন ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ব্রাজিলের গবেষকরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে ইন্দোনেশিয়া ও তুরস্কে একই ভ্যাকসিনের ট্রায়ালে ভিন্ন ফল পাওয়া গিয়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয় ওষুধ ও খাদ্য নিয়ন্ত্রক এজেন্সি সোমবার জানিয়েছে, দেশটিতে এ টিকার কার্যকারিতার হার ৬৫ দশমিক ৩ শতাংশ, যা ডাব্লিউএইচও-এর শর্তকে পূরণ করে। সে অনুযায়ী, সিনোভ্যাক টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটি। এর আগে গত মাসে তুর্কি গবেষকরা জানান, দেশটিতে সিনোভ্যাকের টিকা ৯১ দশমিক ২৫ শতাংশ কার্যকর। তবে ব্রাজিলে চালানো চূড়ান্ত দফার ট্রায়ালে এর কার্যকারিতা তুলনামূলকভাবে অনেক কম দেখা গেছে। দেশটিতে মূলত ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ফলাফল মিলছে।

ব্রাজিলে এ ট্রায়াল চালিয়েছে বুটানটান ইনস্টিটিউট। গত সপ্তাহেও তারা দাবি করেছিল, মৃদু ও গুরুতর রোগীদের ক্ষেত্রে ভ্যাকসিনটি ৭৮ শতাংশ কার্যকর। কিন্তু চূড়ান্ত পর্বের ট্রায়ালে ভিন্ন ফল মিলেছে। এর মধ্যেই কোম্পানির অনুরোধে পূর্ণাঙ্গ ফলাফল স্থগিত করায় ভ্যাকসিনটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading