করোনার টিকা নিলেন হিল্লোল
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪০
করোনার টিকা পেলেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল।এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী অভিনেত্রী নওশীন।
ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছেন হিল্লোল। বিষয়টি জানিয়ে নওশীন বলেন—কয়েক দিন আগে হিল্লোল করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে। এখনো সবকিছু ঠিকঠাক আছে। কিছুদিন পর দ্বিতীয় ডোজ নেবে। আপনারা সবাইকে আমাদের জন্য দোয়া করবেন।
ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন এই যুগল। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।

