জনতা ব্যাংকের ‘সেরা গ্রাহক’ বেক্সিমকো লিমিটেড

জনতা ব্যাংকের ‘সেরা গ্রাহক’ বেক্সিমকো লিমিটেড

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:০০

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ‘সর্বোচ্চ রপ্তানি ও সেরা গ্রাহক’ সম্মাননা পাচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ২০২০ সালের সর্বোচ্চ রপ্তানির ট্রফি ও সেরা গ্রাহক সম্মাননা দেওয়া হবে বলে জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, ২০২০ সালে বেক্সিমকো লিমিটেড ২ হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকার পণ্য রপ্তানি করেছে। আর বেক্সিমকো গ্রুপের মোট রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ৭১৩ কোটি ৯১ লাখ টাকা।

পুনঃতপশিলকৃত বা পুনর্গঠিত ঋণের কিস্তি বাবদ বেক্সিমকো গ্রুপ গতবছর ৪২৬ কোটি ৬১ লাখ টাকা জনতা ব্যাংককে দিয়েছে। আর বেক্সিমকো গ্রুপের কাছ থেকে জনতা ব্যাংকের সব মিলিয়ে আয় হয়েছে ৪৮৩ কোটি ৯২ লাখ টাকা, যা এ ব্যাংকের গ্রাহকদের মধ্যে সবচেয়ে বেশি।

প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকোর চেয়ারম্যান হিসেবে আছেন এ এস এফ রহমান। আর তার ভাই সালমান এফ রহমান আছেন ভাইস চেয়ারম্যান পদে, যিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading