বাপ্পা মজুমদারকে দেখা যাবে শিরোনামহীনের গানচিত্রে

বাপ্পা মজুমদারকে দেখা যাবে শিরোনামহীনের গানচিত্রে

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪৯

ব্যান্ড শিরোনামহীন নতুন একটা গান বেঁধেছে। গত বছরের মার্চে শুরু হয়েছিল যার কাজ, চলতি সপ্তাহে এটি শেষ হচ্ছে।

গানটির শিরোনাম ‌‘কাশফুলের শহর দেখা’। নানা চমকের এ গানে অভিনেতা হিসেবে হাজির হচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, সঙ্গে থাকছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

গানটির বিষয়ে দলনেতা জিয়া রহমান গণমাধ্যমকে বলেন, ‘গত বছরের শুরুর দিকে আমরা গানটি নিয়ে কাজ শুরু করি। মার্চে শুরু হয় এর ভিডিও। এটি করেন বাংলাদেশি-আমেরিকান ফিল্মমেকার বানিন। মার্কিন মুল্লুকেই ফিল্ম নিয়ে তার পড়াশোনা। মার্চে স্টুডিওতে শুটিং শুরুর পর করোনায় পরিস্থিতি খারাপ হতে থাকে। বানিন আমেরিকায় চলে যান। আবারও ছুটি নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। গত সপ্তাহ থেকে এর কাজ শুরু হয়েছে।’

জানা যায়, গানের ভিডিওতে বাপ্পা মজুমদার স্বনাম-ভূমিকাতেই হাজির হচ্ছেন। আর নওশাবা থাকছেন ডাক্তার চরিত্রে।

ভিডিওর গল্প প্রসঙ্গে জিয়া বলেন, ‘আমরা তো আশায় বাঁচি। সেই আশাই একটি বোতলে বন্দি করা হয়। শহুরে কিছু কাশফুল একটি উদাসীন কিশোর বোতলে ভরে। ছোট্ট দুর্ঘটনার পর সেই বোতল চলে যায় এক শিক্ষক, তারপর ছাত্র, পরে ডাক্তারের কাছে। হাত ঘুরে সেটি যায় বাপ্পা মজুমদারের কাছে। সেটা তিনি তুলে দেন ব্যান্ড শিরোনামহীনের কাছেও। ঘটনাক্রমে বোতলটি পৌঁছে যায় সেই উদাসীন কিশোরেরই দোরগোড়ায়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading