চীনের হারবিন শহরে চলছে বরফ উৎসব

চীনের হারবিন শহরে চলছে বরফ উৎসব
TOPSHOT - This photo taken on December 23, 2018 shows people visiting the Harbin Ice-Snow World in Harbin, China's northeastern Heilongjiang province. - The Harbin Ice and Snow Sculpture Festival will kick off in the city on January 4, 2019, which attracts hundreds of thousands of visitors annually. (Photo by STR / AFP) / China OUT (Photo credit should read STR/AFP/Getty Images)

উত্তরদক্ষিণ | শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪৯

চীনের হারবিনে চলছে তুষার ও বরফের তৈরি ভাস্কর্যের আন্তর্জাতিক উৎসব। বরফ কেটে বানানো হয়েছে কেল্লা, প্রাসাদ, ঘরবাড়ি। আলো আর বরফে তৈরি চোখ ধাঁধাঁনো পরিবেশ দেখতে সেখানে ভিড় জমাচ্ছে হাজার হাজার পর্যটক। ১৯৬৩ সালে শুরু হওয়া এ উৎসবে করোনাপরিস্থিতে এবছর বরফ ভাস্কর্য ও নানান ধাঁচের অভিনব সব বরফ ভবন দেখতে ভিড় জমাচ্ছেন শুধুমাত্র চীনের ভেতরে বিভিন্ন প্রদেশের মানুষ।

চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতি বছর যে তুষার ভাস্কর্য উৎসব হয় যা পৃথিবীর অন্যতম বড় উৎসব।

বরফ কেটে বানানো হয়েছে কেল্লা, প্রাসাদ, ঘরবাড়ি। আলো আর বরফে তৈরি চোখ ধাঁধাঁনো পরিবেশ দেখতে সেখানে ভিড় জমাচ্ছে হাজার হাজার পর্যটক।

বরফ কেটে বিশাল আকৃতির প্রমাণ সাইজের ভবন এবং অন্যান্য স্থাপনা নির্মাণ এই উৎসবের বিশেষত্ব।

এছাড়াও এই উৎসবের মরশুমে হারবিনে আয়োজন করা হয় বরফের ঢাল বেয়ে স্লেজ চালানোর, চলে বরফে ফুটবল (আইস ফুটবল) এবং হকি (আইস হকি) খেলা। থাকে স্পিড স্কেটিং ও স্কি প্রতিযোগিতার ব্যবস্থা।

প্রতি বছর দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এই চোখ ধাঁধানো বরফ উৎসবে যোগ দিতে। তবে করোনাভাইরাসের কারণে এবছর যেহেতু চীনে ঢোকার ব্যাপারে নানা বিধিনিষেধ রয়েছে, তাই এবছর এই বরফ ভাস্কর্য ও নানান ধাঁচের অভিনব সব বরফ ভবন দেখতে ভিড় জমাচ্ছেন চীনের ভেতরে বিভিন্ন প্রদেশের মানুষ।

দিন কয়েক আগে শুরু হওয়া এই উৎসব চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

বরফ কেটে তৈরি এসব ভাস্কর্য দেখতে প্রতি বছর প্রচুর মানুষের সমাগম হয় হারবিন শহরে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading