থাইল্যান্ডের রেস্তোরাঁয় খাবারের সাথে দেওয়া হচ্ছে গাঁজার পাতা

থাইল্যান্ডের রেস্তোরাঁয় খাবারের সাথে দেওয়া হচ্ছে গাঁজার পাতা

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৫৫

থাইল্যান্ডের একটি রেস্তোরাঁতে গাঁজা ও ভাঙের পাতার একাধিক ডিস রয়েছে খাবারের মেনুতে। ‘গিগলিন ব্রেড’, ‘জয়ফুলি ড্যান্সিং স্যালাড’ এমন একাধিক মেনুতে রেতিমতো নজর কেড়েছে এই রেস্তোরাঁ।

রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, গাঁজা ও ভাঙের পাতা দিয়ে তৈরি ডিশ বিদেশী পর্যটকদের আকর্ষণ করে। তাৎপর্যপূর্ণভাবে, সম্প্রতি থাইল্যান্ডে ভাঙ পাতার ব্যবহার বৈধ করা হয়েছে।

সংবাদসংস্থা রয়টার্সের খবর মোতাবেক, মাদকদ্রব্য তালিকা থেকে গাঁজার পাতার নাম সরিয়ে দেওয়ার পরে রাষ্ট্র-অনুমোদিত সংস্থাগুলিকে গাঁজা গাছ রোপণের অনুমতি দেওয়া হয়েছে। এরপরেই ওই রেস্তোরাঁয় এই ধরনের বিশেষ ডিস সরবরাহ করা হচ্ছে।

ওই রেস্তোরাঁ আসলে একটি হাসপাতাল কর্তৃক পরিচালিত হয়। হাসপাতালের এক প্রোজেক্ট লিডার জানিয়েছে, ভাঙ পাতা রোগীকে রোগ থেকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে।”

পাশাপাশি তিনি জানিয়েছেন, “গাঁজা খিদে বাড়িয়ে তুলতে এবং ভালো ঘুমে সহায়তা করে। এগুলি মানুষের মেজাজ ভালো রাখতে সাহায্য করে।”

উল্লেখ্য, থাইল্যান্ডে ২০১৭ সালে চিকিত্সার ব্যবহারের জন্য গাঁজা বৈধ করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে চিকিত্সার জন্য গাঁজার ব্যবহার শুরু হয়। এরপর গাঁজার চিকিৎসার জন্য বেশ কয়েকটি ক্লিনিকও খোলা হয়েছে।

থাইল্যান্ডের এক মন্ত্রী জানিয়েছেন, তারা চাইছেন থাই খাবারকে আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে। তিনি জানিয়েছেন, “গ্রিন কারি স্যুপের মতো বিখ্যাত থাই খাবারগুলিতে আরও গাঁজা যুক্ত করার পরিকল্পনা করছি, যাতে এই খাবারগুলির জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading