দশক সেরা সাকিব, পেলেন বিশেষ ক্যাপ

দশক সেরা সাকিব, পেলেন বিশেষ ক্যাপ

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:২৫

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। গত মাসে পাওয়া এই স্বীকৃতি বাংলাদেশ থেকে পেয়েছেন একমাত্র তিনি। এমন অর্জনের পর সাকিব অপেক্ষায় ছিলেন সেই স্বীকৃতির। রবিবার (১৮ জানুয়ারি) তার সেই অপেক্ষা ফুরিয়েছে। স্বীকৃতি স্বরুপ আইসিসির কাছ থেকে বিশেষ ধরণের ‘ক্যাপ’ বুঝে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশেষ মুহূর্তটি আজকেই ফেসবুকের মাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগি করেছেন সাকিব।

আইসিসি থেকে পাওয়া ক্যাপটি পরে ফেসবুকে ছবি পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘অবশেষে ক্যাপটি পেলাম।’ ক্যাপের সামনে আইসিসির লোগো সংযুক্ত করে লেখা ছিল, ‘আইসিসি ওডিআই টিম অব দ্য ডিকেড।’

গত ১০ বছরে যারা ওয়ানডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের নিয়ে দশকসেরা ওয়ানডে একাদশ বানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মনোনীত সাংবাদিক, ক্রিকেট সম্প্রচারকরা। ২০১১ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের সাতই অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স আমলে নেওয়া হয়েছে এখানে। সেই দলেই জায়গা মিলেছে সাকিবের।

সাকিব আল হাসান গত ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে এ বাঁহাতি রান করেছেন ৬ হাজার ৩২৩। উইকেট নিয়েছেন ২৬০টি। ওয়ানডেতে ২৬০ উইকেট পাওয়া সাকিব শেষ দশকে উইকেট নিয়েছেন ১৭৭টি। বোলিং গড় ৩০.১৫। আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে ২৯ রানে ৫ উইকেট পেয়েছেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading