ভিকির সঙ্গে প্রথম বার সারা

ভিকির সঙ্গে প্রথম বার সারা

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪০

বলিউড অভিনেতা ভিকি কৌশল গত সপ্তাহেই ‘দি ইমমর্টাল অশ্বত্থামা’-র পোস্টার প্রকাশ করেন । ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকিকে। আর তার বিপরীতে অভিনয় করবেন সারা আলি খান।

এই প্রথম ভিকির সঙ্গে জুটি বাঁধবেন তিনি। বাণিজ্যিক ছবির মুখ হিসেবে সারাকেই পছন্দ নির্মাতাদের। যদিও সারার শেষ ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ সে ভাবে সফল নয়।

মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র অশ্বত্থামাকে নিয়ে কল্পবিজ্ঞানকে আশ্রয় করে তৈরি হবে নতুন ছবিটি। এই প্রথম সাইন্টিফিক ছবিতে দেখা যাবে সারাকে। শোনা যাচ্ছে, ছবির চুক্তিপত্রেও সই করে দিয়েছেন অভিনেত্রী।

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-খ্যাত আদিত্য ধর। প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা। আগামী এপ্রিল মাস থেকেই শুরু হবে শুটিং।

দেশের বিভিন্ন লোকেশন ছাড়াও গ্রিস, নিউজ়িল্যান্ড, জাপান ও কলম্বিয়ার মতো জায়গায় শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছবির টিম। ভিসুয়াল এফেক্টসেরও ব্যবহার থাকবে। ৮০-৯০ দিনের মধ্যেই ছবির শুটিং সম্পূর্ণ করার কথা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading