তৃতীয় খারাপ অবস্থানে ঢাকার বাতাস

তৃতীয় খারাপ অবস্থানে ঢাকার বাতাস

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:১৫

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে মঙ্গলবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) তৃতীয় খারাপ অবস্থানে উঠে এসেছে বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহর বাংলাদেশের রাজধানী ঢাকা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টা ২৩ মিনিটে জনবহুল এই শহরের একিউআই স্কোর ছিল ২৪৭ যাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

একিউইআই মান ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে শহরের প্রত্যেক বাসিন্দার ওপর এর প্রভাব পড়তে পারে। আর মান ৩০০ এর বেশি হলে নগরবাসীকে বাইরের সকল কাজ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।

একিউআই সূচক অনুসারে, দূষিত বাতাসের শহরের তালিকায় ভারতের দিল্লি ২৮৪ স্কোর নিয়ে প্রথম এবং পাকিস্তানের লাহোর ২৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। বায়ু দূষণের সাথে ঢাকার সম্পর্ক অনেক পুরনো। সাধারণত বর্ষার মৌসুমে শহরের বাতাসের মানের উন্নতি হয়। তবে, ২০১৯ সালে বাংলাদেশের বাতাসের মানের দিক দিয়ে সবচেয়ে খারাপ সময় পার করেছে।

পিএম২.৫ এর জন্য বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। বিশ্ব বায়ু মান প্রতিবেদনে ২০১৯ সালে ঢাকা দ্বিতীয় দূষিত বাতাসের শহরের উঠে আসে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading