পৌর নির্বাচন: ২৮ ফেব্রুয়ারি সব পৌরসভায় ইভিএমে ভোট
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৩০
২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে অনুষ্ঠিত ৩১টি পৌরসভার সবক’টিতেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর পঞ্চম ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান সিনিয়র সচিব।
ভোটের দিন নির্বাচনি এলাকায় কোনও সরকারি ছুটি ঘোষণা করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

