১২২ রানেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ
উত্তরদক্ষিণ | বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪৫
সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। বৃষ্টির চোখ রাঙানির মধ্যেই শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে। টসে জিতে আগে ফিল্ডিং নেন অধিনায়ক তামিম ইকবাল। চতুর্থ ওভারের মাঝপথে নেমেছে বৃষ্টি, বন্ধ হয়ে গেছে খেলা। ৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫/১। জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাককার্থি দুই জনেই ৪ রানে ব্যাট করছেন। এর কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হলে ফের খেলা শুরু হয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে বোলিং করে উইন্ডিজকে ১২২ রানে আটকে ফেলে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে এগারটায় ম্যাচটি শুরু হয়।
স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১২২/১০ (৩২.২ ওভার)
এই ম্যাচটি ছিল সাকিব আল হাসানের ফেরার ম্যাচ। আর হাসান মাহমুদের অভিষেক। দুজনেই রাঙিয়ে রাখলেন। ৭ ওভার ২ বল করে মাত্র ৮ রান দিয়ে সাকিব নেন চার উইকেট। আর হাসান মাহমুদ ৬ ওভারে ২৮ রান দিয়ে নেন তিন উইকেট। দুজনের আক্রমণে বেসামাল উইন্ডিজ অলআউট হয় মাত্র ১২২ রানে। জয়ের জন্য তামিম-লিটনদের সামনে টার্গেট মাত্র ১২৩।

