রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় বাসস কর্মকর্তা নিহত
উত্তরদক্ষিণ | বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২২:০০
রাজধানীর গেণ্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খালিদ (৫০) নামে এক কর্মী নিহত হয়েছেন।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খালিদ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দয়াগঞ্জ মোড়ে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।পরে গুরুতর অবস্থায় পথচারীরা খালিদকে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় থাকতেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন বিভাগে চাকরি করতেন তিনি।
গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম জানান, এ ঘটনায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

