তাহসানের বই প্রকাশ হবে বইমেলায়

তাহসানের বই প্রকাশ হবে বইমেলায়

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৫৫

গান গেয়েই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তাহসান খান। এরপর তাকে পাওয়া গেছে সুরকার, গীতিকার হিসেবেও। তিনি মডেল হয়ে কিছু বিজ্ঞাপনে প্রশংসিত হন। এরপর বনে যান নিয়মিত অভিনেতা।

অভিনয় করেছেন গান, নাটক ও সিনেমায়। এবার তিনি নতুন আরও এক পরিচয়ে হাজির হচ্ছেন। তাহসান খান এবার আত্মপ্রকাশ করছেন লেখক হিসেবে।

তিনি জানান, প্রথমবারের মতো বই লিখেছেন। নাম ‘অনুভূতির অভিধান’। আসছে বইমেলায় এটি অধ্যায়ন প্রকাশনী থেকে বের হবে।

প্রথমবার বই লেখা নিয়ে তাহসান বলেন, ‘অন্যরকম একটা অনুভূতি অবশ্যই। নিজের লেখা প্রথম বই। আবেগটা দারুণ। ২০-২৫টি গল্প নিয়ে বইটি তৈরি করা। আশা করছি পাঠক পড়ে আরাম পাবেন।’

‘মানুষের জীবনে বেড়ে ওঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয় আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিসই কম শিখছি, সেটা হচ্ছে অনুভূতি কীভাবে ধারণ করতে হয়; সেটাকে কীভাবে প্রক্ষেপণ করতে হয়, অনুভূতির চরাই উৎরাই কীভাবে পার করতে হয় সেটা। এটা আমরা শিখি না। কারণ স্কুল-কলেজে এটা শেখানো হয় না, পরিবারেও খুব একটা হয় না। যার কারণে টিনেজ বয়সে কিংবা তার পরবর্তী বয়সে বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসে। আমার বইটা হচ্ছে একটা ‘কনভার্সেশন স্টার্টার’; যেন কথার শুরু হয়। আমি বলবো না যে এভাবেই শুরু করতে হবে! আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে’- যোগ করেন এই গায়ক-অভিনেতা।

তাহসান বর্তমানে ভালোবাসা দিবসের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই তাকে দেখা যেতে পারে সিনেমায়ও।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading