ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:০৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ব্লক মার্কেটে মোট ২৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৭ লাখ ৬২ হাজার ৮৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ১৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। রবি ২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এসএস স্টিল ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন, বিবিএস, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, সিভিও পেট্রো কেমিক্যাল, ডিবিএইচ, এনার্জি প্যাক, জেনারেশন নেক্সট, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, কেপিপিএল, এমএল ডাইং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ফিন্যান্স, পাওয়ার গ্রীড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম কটন, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading