সিনিয়র সচিব হলেন আবু হেনা মোস্তফা কামাল
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৫৫
সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২০ জানুয়ারির এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় আইএসপিআরসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর/সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার শেরেবাংলা নগরে গণভবন কমপ্লেক্সে তার অফিস কক্ষে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এছাড়া, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি গত বছরের ৬ জুলাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্বপ্রাপ্ত হন।

