গ্লোবাল হেভি কেমিক্যালের বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৫০
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৭ পয়সা।

