দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪০

সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।

রবিবার (২৪ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয় বলে সলিসিটর রুনা নাহিদ আকতার জানিয়েছেন।

নিয়োগ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহামান্য রাস্ট্রপতি দ্য বাংরাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৩ (২) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর‌্যন্ত সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব শেখ মোহাম্মদ মোরশেদ ও জনাব মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।’

২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম গত বছর ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় সরকার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading